মাদকসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) সদস্যরা ৭০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার সিলেট-সুতারকান্দি সড়কে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন জকিগঞ্জ উপজেলার ডেমারগ্রাম গ্রামের মো. মোস্তফা (৪০) ও কানাইঘাট উপজেলার মানিকপুর গ্রামের মো. আবদুল হামিদ (২২)। র্যা ব-৯-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. জালাল উদ্দীন আহম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।