মাদকসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজার ও কাচিয়া এলাকায় গতকাল শনিবার সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে সাইফুল ইসলাম হিরণ ও আকবর আলী নামের সন্দেহভাজন দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জহর আলী হাওলাদারের ছেলে এবং আকবর আলী কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট গ্রামের সানু সেয়ালির ছেলে। ভোলা ডিবির এসআই মো. রফিকুল ইসলাম বলেন, হিরণকে ১০টি ইয়াবা বড়িসহ হাকিমুদ্দিন বাজারের একটি হোটেল থেকে এবং আকবরকে কচিয়া এলাকায় কয়েকটি ইয়াবা বড়িসহ আটক করা হয়। আকবর মাদক ব্যবসার পাশাপাশি কথিত জিনের বাদশা সেজে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।