প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন মিয়াকে (৪০) ৫০ গ্রাম হেরোইনসহ শাজাহানপুর থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকা থেকে পুলিশ তাঁকে ধরে। লিটনের বাড়ি ধুনটের ভালুকাতলা গ্রামে। এ ঘটনায় শাজাহানপুর থানা-পুলিশ বাদী হয়ে লিটন ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।