মাদকসহ গাড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মাদকদ্রব্যসহ একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ধুনট থানার পুলিশ পশ্চিম ভরনশাহী রাস্তার পাশে একটি সাদা প্রাইভেট কার দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। এ সময় পুলিশ গাড়ির কাছে গিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে চালকসহ গাড়িতে থাকা আরও দুজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় গাড়ি তল্লাশি করে দুই কেজি গাঁজা ও একটি মুঠোফোন পাওয়া যায়। এ ঘটনায় থানার এসআই নূর মোহাম্মদ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।