মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী শহরে গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা, ১৯৬টি ইয়াবা বড়ি ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় সুমন খান ও মতিয়ার রহমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান চালান। আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার সুমন খানের (২৫) বাসায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা ও ১৯৬টি ইয়াবা বড়ি উদ্ধার করেন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে গতকাল সকালে উপজেলার আজিমপুর বাজারে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ মতিউর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়।