মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ১০০টি ইয়াবা বড়ি ও ২৫০ গ্রাম গাঁজাসহ নিজাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সোনাকুন্ড গ্রামে ওই ব্যক্তির বাড়ি থেকে তাঁকে এসব মাদকসহ গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ওই ব্যক্তিকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।