প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় গত বৃহস্পতিবার রাতে ৯৮ হাজার ইয়াবা বড়িসহ ট্রাকচালক ও তাঁর সহকারীকে র্যা ব আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৯ হাজার ৪৩৯ টাকা জব্দ করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ওই দুজনকে আসামি করে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ট্রাকচালকের নাম মো. ইউসুফ (২৩), তাঁর সহকারীর নাম মো. জাফর (২৫)। তাঁদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।