মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর উত্তর মকিমপুর গ্রামে নিজ বাড়ির কাছ থেকে শরিফুল ইসলাম (২৫) নামের একজনকে গত শুক্রবার রাতে ৬৫ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। ৪৩ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বলেন, কামালপুর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল নায়েক সুবেদার বিল্লালের নেতৃত্বে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।