মাদকসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের ১৪ নম্বর ওয়ার্ডের রিজিয়া ম্যানসন থেকে গতকাল ৫৫০টি ইয়াবা বড়ি, ১০০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় মোসাম্মৎ মোর্শেদা বেগম (৪০) নামের এক মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, নগরের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন মোর্শেদা ও তাঁর ভাই মো. সফিক। তবে সফিক (৩৫) পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মোর্শেদাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।