মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত সোমবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন, ৪৫০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা সদরের সরদারপাড়া এনামুল হক (২৪), তালোড়া মেঘা গ্রামের রুবেল (৩২) ও আদমদীঘির চাটখইড় গ্রামের মিঠু চন্দ্র (৩০)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনার সময় গাঁজা ও হেরোইনসহ এনামুলকে, র্যা ব-১২-এর সদস্যরা গাঁজাসহ রুবেলকে এবং ডিবি পুলিশ ইয়াবা বড়িসহ মিঠুকে গ্রেপ্তার করেছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|