প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের গোপালপুরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোলাপ খান (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাখারিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির পরিদর্শক অশোক কুমার সিংহ দাবি করেন, গতকাল সকালে আইয়ুব খানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইয়ুবের ছেলে গোলাপ খানের কক্ষের বিছানার নিচ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।