মাদকসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর-জামালপুর মহাসড়কের নন্দীরবাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ মো. মিনহাজ উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার রামেরচর সুতারপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার এসআই মো. কামরুল হাসান বলেন, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনহাজের এক সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।