মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ফিরোজ খন্দকারকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী জয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে আখাউড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। থানার এসআই নূরুল ইসলাম জানান, ফিরোজ খন্দকারের বিরুদ্ধে আখাউড়া, কসবা ও ব্রাহ্মণবাড়িয়া থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। বুধবার ৫৫টি ইয়াবা বড়ি ও ২১ বোতল ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।