মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা বড়িসহ হোটেলের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের স্টেশন রোডের হোটেল আলীতে এ অভিযান চালানো হয়। পুলিশ ম্যানেজারের কক্ষ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। পরে ম্যানেজার মৃণাল সাহাকে (৩৮) গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।