প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে গত বুধবার ১০৫টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন দৌলতদিয়ার আশরাফুল ইসলাম (৩৬) ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের মনির শেখ (৩০)। র্যাবের ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, বুধবার রাতে ওই বোর্ডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার ২ নম্বর কক্ষের তোশকের নিচ থেকে ইয়াবা বড়িসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।