প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক রাখার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাশেদুল ইসলাম, রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়া গ্রামের আবিদ হাসান ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের শমসের আলী। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী দাবি করেন, ওই তিনজনের দেহ ও একটি ব্যাগ তল্লাশি করে ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল তাঁদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করা হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|