প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চাপাতলী গ্রামে গতকাল শুক্রবার ফিরোজা বেগম (৫০) নামের এক নারী মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছেন। গ্রামের দুজন বাসিন্দা ও পুলিশের ভাষ্য, ফিরোজার ছেলে মো. সুমন (২০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন। শুক্রবার সকালে সুমন তাঁর মায়ের কাছে গাঁজা ও ফেনসিডিল রেখে বাড়ির বাইরে যান। খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম ওই বাড়িতে তল্লাশি চালান। তিনি ১০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ফিরোজা বেগমকে আটক করেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। থানার ওসি মো. কবির হোসেন বলেন, আটক হওয়া নারীকে শনিবার (আজ) চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|