মাদকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে পুলিশ হেরোইনসহ হযরত আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আলীকে গতকাল সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ সূত্র জানায়, সান্তাহারের নতুন বাজার এলাকার বাসিন্দা হযরত আলী। গত শনিবার রাতে ২০ পুরিয়া হেরোইন নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর পুলিশ নতুন হাটখোলা এলাকায় তাঁকে আটক করে। উপপরিদর্শক মুক্তি মাহামুদ জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|