মাদকসহ গ্রেপ্তার সাত আসামি দুদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী থেকে মাদকসহ গ্রেপ্তার হওয়া সাত আসামিকে দুই দিনের করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য ১৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম খান বনানী থেকে গ্রেপ্তার ২৪ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
যে আসামিদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন: গোপালগঞ্জের রহিস উদ্দিন, রফিক ও জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জের মোহাম্মদ মধু, মোশাররফ মোরশেদ ও আল আমিন এবং কিশোরগঞ্জের শিব দেওয়ান চন্দ্র দাস।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, গতকাল রোববার বিকেলে বনানী থানার নিউ এয়ারপোর্ট রোডের একটি হোটেল থেকে মাদকসহ এ আসামিদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে এক নম্বর আসামি রহিস নেতৃত্বে দীর্ঘদিন ধরে ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা এবং নারীদের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিস এসব অপকর্মের কথা স্বীকার করেছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য এসব আসামিদের রিমান্ডে নেওয়া জরুরি।