মাদকসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্তের বোয়ালদাড় গ্রামে গতকাল শনিবার অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ এক বিক্রেতা ও দুই ক্রেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা হলেন দিনাজপুরের হাকিমপুরের আবদুর রাজ্জাক (২০), নীলফামারীর ডিমলার মনির হোসেন (২০) ও বগুড়ার আশুলিয়ার আবদুর রহিম (১৯)। বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বলেন, বোয়ালদাড় গ্রামে ইয়াবা কেনাবেচা হচ্ছে, এমন খবর পেয়ে গতকাল ভোরে রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ১৩৫টি ইয়াবা বড়িসহ রাজ্জাককে এবং ইয়াবা কিনতে আসায় মনির ও রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।