মাদকসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ হাজার ইয়াবা বড়ি ও ৩৩০ ক্যান বিয়ারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে পুলিশ টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ নূর আয়েশা (৫০) ও কামাল হোসেনকে (২৫) গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার বাড়ি থেকে ৩৩০ ক্যান বিয়ারসহ আবদুর রহমানকে (২০) গ্রেপ্তার করে। উপজেলার হ্নীলা ইউনিয়নের জামাল মার্কেটের সামনে থেকে ৭০০ ইয়াবাসহ আহমদ হোসেন (৩৮) নামে মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।