প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের নয়া আঁটি এলাকায় র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আটজনকে গ্রেপ্তার করেছেন। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৮৭ ক্যান বিয়ার, ১৬২ বোতল ফেনসিডিল, ৪৪০টি ইয়াবা বড়ি ও ৪০০ গ্রাম গাঁজা। এ ছাড়া তাঁদের কাছ থেকে ছয়টি মুঠোফোন সেট ও ৪৭ হাজার ৫৮৯ টাকা উদ্ধার করা হয়। গতকাল বেলা দুইটায় র্যাব-১১-এর ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজু, আনোয়ার হোসেন, জাকির হোসেন, সুমন, মানিক, মামুন, রমজান হোসেন ও সোহেল হোসেন। র্যাব-৩ ও র্যাব-১১-এর সদস্যরা যৌথভাবে গত মঙ্গল ও গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করে। র্যাব জানায়, উদ্ধার করা বিয়ার ও ফেনসিডিলগুলো ডোবার পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।