মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জালালাবাদ থানার শিবেরবাজারে গত রোববার রাতে ফেনসিডিলসহ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজান পারভেজকে তাঁর এক সহযোগীসহ আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। স্থানীয় লোকজনের অভিযোগ, মিজান তাঁর সঙ্গীদের নিয়ে প্রায়ই ওই এলাকায় অবস্থান করে মাদক কেনাবেচা নিয়ন্ত্রণ করতেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতকে। থাকেন নগরের মদিনা মার্কেট এলাকায়। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, মিজান ও তাঁর সহযোগী নাজমুল হোসেনের বিরুদ্ধে এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।