মাদকসহ দম্পতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরতলির পাগলামিয়া সড়ক এলাকার একটি বাড়ি থেকে গত শুক্রবার রাতে ইয়াবা, হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্পে গতকাল শনিবার আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়,র্যাব সদস্যরা শুক্রবার রাত ১০টার দিকে পাগলামিয়া সড়কের একটি বাড়িতে অভিযান চালান। ওই বাড়ি থেকে আট হাজার ১১০টি ইয়াবা বড়ি, ৩৩০ গ্রাম হেরোইন, হেরোইন মাপার যন্ত্র এবং দুই লাখ ৩২ হাজার ১১৬ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে ওই বাড়ির ভাড়াটে সাইফুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী শাহানা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এস এম মোবাশ্বের হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল তাঁদের ফেনী থানায় সোপর্দ করা হয়।