মাদকসহ দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২৭টি ইয়াবা বড়িসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবি ও সোমবার পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন সদর ইউনিয়নের দবির উদ্দিন প্রামাণিকের ডাঙ্গী গ্রামের ইলিয়াস মোল্লা (৩০) এবং কে এম ডাঙ্গী গ্রামের শেখ মিলন (২২)। গতকাল সকালে শেখ মিলনকে ১৪টি ইয়াবা বড়িসহ কে এম ডাঙ্গী গ্রাম থেকে এবং রোববার বিকেলে ইলিয়াস মোল্লাকে ১৩টি ইয়াবা বড়িসহ দবির উদ্দিন প্রামাণিকের ডাঙ্গী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরভদ্রাসন থানায় দুটি মামলা করা হয়েছে। গতকাল বিকেলে তাঁদের জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।