মাদকসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে সাত বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহিবুল ইসলাম (৩৫) ও মুকুল হোসেন (৪১)। গতকাল শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, দুজনই এলাকায় মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত।