প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ ফেনীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলো মো. তৌহিদুল ইসলাম ও মো. আরিফ। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই বোতল বিদেশি মদ, ৪৫০ গ্রাম গাঁজা, ১২৩টি ইয়াবা বড়ি, ১৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের ফেনী সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।