মাদকসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাস্টারপাড়ায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ সাজেদা বেগম ওরফে সাজু (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাঁরা মাস্টারপাড়ার একটি বাড়িতে অভিযান চালান। সেখান থেকে ১২০টি ইয়াবা বড়ি ও ১৩২টি হেরোইনের পুরিয়াসহ সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। সাজেদা পেশাদার মাদক বিক্রেতা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সাজেদাকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।