মাদকসহ পুলিশের সোর্স আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানার পুলিশের সোর্স শাহ আলমকে (৩০) মাদকসহ আটক করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার দড়িমুকুন্দ সড়ক থেকে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবার ১০টি বড়ি ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।
শাহ আলম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের বাসিন্দা।
শেরপুর থানার এএসআই ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, গতকাল দুপুরে উপজেলার শেরুয়া বটতলা বাজার এলাকার দড়িমুকুন্দ সড়কে শাহ আলমের শরীর তল্লাশি করে ওই সব মাদকদ্রব্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের পাশাপাশি বিক্রিও করতেন বলে স্বীকার করেছেন।
আটক শাহ আলম বলেন, একসময় তিনি আন্তজেলা ট্রাকচালক ছিলেন। ট্রাক চালানো বাদ দিয়ে এক বছর ধরে তিনি শেরপুর থানার সোর্স হিসেবে কাজ শুরু করেন। একপর্যায়ে নিজেই এই নেশায় জড়িয়ে পড়েন।