মাদকসহ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌরসভার কাউন্সিলর আবদুর রাজ্জাককে গতকাল বুধবার ইয়াবা বড়ি, গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাঁর দ্বিতীয় স্ত্রীসহ পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশের একটি দল পৌর এলাকার বনগ্রাম মহল্লার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। পুলিশ সদর দরজা ভেঙে বাড়িতে ঢুকে একটি ঘর থেকে বেড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাক, তাঁর দ্বিতীয় স্ত্রী ববি খাতুন, মৈত্রবাঁধা মহল্লার নজরুল ইসলাম, সান্যালপাড়া মহল্লার রজব আলী, কুড়িগ্রাম জেলার হামিদুল হক ও বাবলু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৫০টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ওসি মোতালেব হোসেন বলেন, কাউন্সিলর রাজ্জাকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।