প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের থানা সড়কের মাথা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ৩০ লিটার চোলাই মদসহ মংউচেন রাখাইন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক মহেশখালী উপজেলার বড় রাখাইনপাড়ার মংলাফি রাখাইনের ছেলে। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, বান্দরবানের লামা থেকে পাইকারিতে চোলাই মদ কিনে মহেশখালীতে খুচরা বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় গাড়ি তল্লাশি করে মংউচেন রাখাইনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।