মাদকসেবী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার সকালে এক অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ আটক ওই দুজনকে আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলগেট এলাকা থেকে টাউন ফাঁড়ির পুলিশ পাঁচটি ইয়াবা বড়িসহ নওগাঁ সদরের বোয়ালিয়া এলাকার শুকুর আলীর ছেলে শাহিন (৩৫) ও একই এলাকার বাবু প্রামাণিকের ছেলে শামীম হোসেনকে (২২) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|