মাদকসেবী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ দেখে দৌড়ে পাশের নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন মাদকসেবী গোলজার হোসেন (৩৫)। কিন্তু এর আগেই পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল রোববার বেলা দুইটায় বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেওয়ার পর গতকালই তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম। তিনি বলেন, গোলজার দীর্ঘদিন ধরেই এলাকায় প্রকাশ্যে হেরোইন ও ইয়াবা বড়ি সেবন করে আসছিলেন।