মাদকসেবী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে গতকাল শনিবার ইয়াবা সেবন করায় সেরাজুল ইসলাম (২৮) এবং গাঁজা সেবন করায় অরুণ কুমার (৪৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সেরাজুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। তবে অরুণ কুমারকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার গতকাল ওই আদালত পরিচালনা করেন। গুরুদাসপুর থানার পুলিশ জানায়, উপজেলার ধারাবারিষা খাকড়াদহ এলাকা থেকে সেরাজুল ইসলাম এবং পৌরসভার উত্তরনারীবাড়ি মহল্লা থেকে অরুণকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই গতকাল দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি