মাদকসেবীকে ছেড়ে দিলেন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দুই মাদকসেবীকে থানাহাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আলমগীর হোসেন শাজাহানপুর থানায় বুধবার যোগদান করেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার মোস্তাইল বাজার থেকে আবদুল বারী (৪৬) ও রাজু আহমেদ (৩০) নামের ওই দুই মাদকসেবীকে আটক করা হয়।
এ বিষয়ে ওসি আলমগীর হোসেন দাবি করেন, ওই দুই ব্যক্তিকে গাঁজা সেবনের দায়ে আটক করা হয়। তবে তাঁদের কাছে কোনো গাঁজা পাওয়া যায়নি। তাই স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ওসি আরও বলেন, সন্দেহজনক যেকোনো ব্যক্তিকে ধরে এনে থানাহাজতে রাখতে পারে পুলিশ। প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাঁকে আদালতে সোপর্দ না করে ছেড়ে দিতে আইনি কোনো বাধা নেই।