মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সম্রাট আলী (২৫) নামের একজন মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ নিজ কার্যালয়ে আদালত বসিয়ে সম্রাটকে এ সাজা দেন। গতকাল সকালে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের ময়থাপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ সম্রাটকে গ্রেপ্তার করে। সখীপুর থানার ওসি বজলুর রশীদ বলেন, সম্রাটের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি