প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা সেবনের দায়ে গতকাল সোমবার নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান বলেন, পুলিশ উপজেলার বাসুদেবপুর এলাকা থেকে দুই মাদকসেবীকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিরা হলেন বাসুদেবপুর গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের বাবু শেখ (৩৫)। তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের নাটোর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নাটোর প্রতিনিধি