মাদকসেবীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের দায়ে বগুড়ার আদমদীঘিতে গত মঙ্গলবার চার মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘির ইউএনও রেজাউল করিম এই রায় দেন।
মাদকদ্রব্য অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জমান বলেন, আদালত নওগাঁর সাহাপুর গ্রামের কৃষ্ণ সরকারকে দুই মাস, আদমদীঘির বামনিগ্রামের সুলতান হোসেন ও রথবাড়ির শাকিল হোসেনকে সাত দিন করে এবং সান্তাহার স্টেশন কলোনির চান মিয়াকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।