মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সুগ্রীব শীল (১৮) নামের এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন এ সাজা দেন। সুগ্রীবের বাড়ি উপজেলার নলী গ্রামে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহানাজ পারভীন বলেন, গতকাল দুপুরে উপজেলার ভীমনলী গ্রাম থেকে সুগ্রীব শীলকে পাঁচ গ্রাম গাঁজাসহ স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|