মাদকসেবীর জরিমানা
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পাঁচ মাদকসেবীর প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবু সালেহ মো. মুছা জঙ্গি এ সাজা দেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। তাঁরা হলেন মুন্সিপাড়ার ছেলে রানা (২৪) ও রাজু (২৫), মিস্ত্রিপাড়ার বেলাল (২৫) ও ইমরান (২৪) এবং সাহেবপাড়ার আরজু (২৫)। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।