মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার তিনজন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার গাড়িদহ এলাকার আবদুল মান্নান (৪০), মো. ডালিম (২৬) ও নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামের রফিকুল ইসলাম (২৮)। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, গতকাল সকালে রফিকুল ইসলামকে উপজেলার শেরুয়া ও অপর দুজনকে গাড়িদহ বাজার এলাকায় মাদক সেবনকালে আটক করা হয়। সাজা দেওয়ার পর তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়।