মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফয়সাল মিয়া (১৮) নামের এক মাদকাসক্ত তরুণকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর মা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাকশিমূল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জালাল মিয়ার ছেলে ফয়সাল মিয়া দু-তিন বছর যাবৎ মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য ফয়সাল অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন। কয়েক দিন ধরে নেশার টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। ফয়সাল গত বুধবার বিকেলে ঘরের আসবাব ভাঙচুর করতে থাকেন। ছেলের অত্যাচার সইতে না পেরে ওই দিন বিকেলে প্রতিবেশীদের সহায়তায় মা হেনা বেগম ছেলেকে পুলিশে সোপর্দ করেন। সন্ধ্যায় ইউএনও ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফয়সাল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেন।