মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে মাদকাসক্ত এক ছেলেকে গতকাল রোববার পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। যুবকটির নাম আরমান হোসেন (২৮)। তিনি শহরের ইসলামবাগ মহল্লার আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, আরমানের মা থানায় এসে ছেলের অত্যাচারে টিকতে পারছেন না বলে অভিযোগ করেন। তিনি জানান, পরিবারের সবাই আরমানের নির্যাতনের শিকার। মাদক কেনার টাকা না পেলেই আরমান বাসায় ভাঙচুর, মারধর করেন। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে আরমানকে গ্রেপ্তার করে গত শনিবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গি তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।