মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মাদকাসক্ত মোঘল মোল্লাকে (২৪) তাঁর মা জমিলা খাতুন গতকাল রোববার পুলিশে সোপর্দ করেছেন। শাহজাদপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় ইউএনও শামীম আহমেদ পরিচালিত আদালত মোঘলকে ছয় মাসের কারাদণ্ড দেন। জমিলা খাতুন বলেন, মোঘল কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকা জোগাতে প্রায়ই বাড়ির সবাইকে মারধর করতেন। গতকাল নেশার টাকা না পেয়ে সবাইকে মারপিট করে ঘর ভাঙচুর ও লেপতোশকে আগুন দেন তিনি।