মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকাসক্ত ছেলে দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক বিরোধের জের ধরে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই ছেলেকে আটক করেছে।
নিহত ব্যক্তি হলেন ইব্রাহীম শেখ (৭০)। আটক ছেলের নাম দেলোয়ার হোসেন শেখ (৩২)। তাঁদের বাড়ি রাজেন্দ্রপুরের নোয়াগাঁও এলাকায়।
পুলিশ সূত্র জানায়, দেলোয়ার হোসেন কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। গতকাল সন্ধ্যার দিকে তিনি বাবার কাছে কিছু টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘর থেকে দা নিয়ে এসে ইব্রাহীম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে দেলোয়ারকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তঁাকে থানায় নিয়ে যায়।