মাদকাসক্ত ছেলের হাতে মা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে মাদকদ্রব্য কেনার টাকা চেয়ে না পাওয়ায় মাকে লাঞ্ছিত করায় রুবেল মিয়া (২৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মাদকাসক্ত রুবেল তাঁর মা রোকেয়া বেগমের কাছে টাকা চান। তা না দেওয়ায় ছেলে রোকেয়া বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ বাড়িঘরে ভাঙচুর চালান। এ সময় আশপাশের লোকজন এসে মাকে উদ্ধার করেন। পরে পুলিশ রুবেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।