মাদকাসক্ত তিন ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলী সর্দার তাঁর মাদকাসক্ত তিন ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।
ওই তিনজন হলেন আসলাম আলী (২২), বেলাল হোসেন (২০) ও হাসানুর রহমান (১৮)। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের জামার পকেট থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
ইউনুস আলী অভিযোগ করে বলেন, ‘প্রায় দুই বছর ধরে ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়েন। প্রতিদিন মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর তাঁরা ব্যাপক নির্যাতন করছিলেন। নিরুপায় হয়ে গ্রামের লোকজনের সহযোগিতায় ছেলেদের ধরে পুলিশের হাতে তুলে দিলাম।’
উল্লাপাড়া থানার এসআই মো. হুমায়ন বলেন, এ ঘটনায় তিনি তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।