মাদকাসক্ত বাবার হাতে ছেলে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে নেশার টাকা না পেয়ে আমিনুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে নিজ ছেলেকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সোটাপির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মিজানুর রহমান জানান, আমিনুল আগে ছোটখাটো ব্যবসা করতেন। মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি বাড়ির আসবাব পর্যন্ত বিক্রি করেছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলে রায়হান (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত মঙ্গলবার রায়হান তাঁর নবজাতককে দেখতে ঢাকা থেকে বাড়িতে আসেন। গতকাল সন্ধ্যায় আমিনুল ছেলের কাছে টাকা চান। কিন্তু ছেলে তা দিতে রাজি না হওয়ায় আমিনুল হাতের কাছে থাকা একটি দা দিয়ে রায়হানের মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যান।