প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে মাদকাসক্ত স্বামী মোজাফ্ফর আলীকে (৫০) পুলিশের হাতে তুলে দিলেন স্ত্রী আঞ্জুয়ারা খাতুন। তাড়াশ থানার এএসআই নুরে আলম বলেন, মোজাফ্ফর মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রী আঞ্জুয়ারার ওপর নির্যাতন চালাতেন। গত শনিবার তিনি টাকার জন্য স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে আঞ্জুয়ারা প্রতিবেশীদের সহায়তায় স্বামীকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এরপর ইউএনও ও নির্বাহী হাকিম জিল্লুর রহমান তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।