মাদকাসক্তদের হামলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইের মাদকাসক্ত তরুণদের হামলায় মা ও ছেলেমেয়ে গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার বাইমাইল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, ওই গ্রামের বাসিন্দা কুয়েতপ্রবাসী কহিনুর ইসলামের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে তাঁর (কহিনূর) ভাতিজা মহসিন মিয়া বন্ধুদের নিয়ে প্রায়ই গাঁজা সেবন করত। কয়েকদিন আগে কহিনুরের স্ত্রী রোকেয়া (৩৫) মাদক সেবনে প্রতিবাদ করে মহসিন ও তার তিন বন্ধুকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ নিয়ে মহসিন ক্ষুব্ধ হয়। শুক্রবার রােত রোকেয়া ঘর থেকে বের হলে মহসিন ও তার সহযোগীরা চাপাতি দিয়ে রোকেয়াকে কোপ দেন। তাঁর চিৎকারে ঘর থেকে তাঁর মেয়ে ফরিদা (১৬) ও ছেলে ফরিদ (১২) বের হলে তারা তাদেরও চাপাতি দিয়ে কোপ দেয়।
থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় মহসিন ও তাঁর সহযোগী আশুতোষকে গ্রেপ্তার করা হয়েছে।